kalpabiswa timeline
কল্পবিশ্বের সময়সরণি
সাহিত্যিক শ্রী দেবজ্যোতি ভট্টাচার্য ও সাহিত্য সমালোচক ঋজু গাঙ্গুলীর উপস্থিতিতে দারুণ এক কল্পবিজ্ঞানের আড্ডা বসেছিল সল্টলেকের কাফে ডি ডাবলিউতে। আলোচনার বিষয় ছিল স্পেকুলেটিভ ইভ্লিউশন।
এসে গেল বহু প্রতীক্ষিত কল্পবিশ্ব ষষ্ঠ সংখ্যা (দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সংখ্যা)। এবারে বাংলার একমাত্র কল্পবিজ্ঞান পত্রিকার থিম – অদ্রীশ বর্ধন। যে মানুষটির মাথা থেকে বেরিয়েছিল “কল্পবিজ্ঞান” শব্দটি, ছয়ের দশকে বাংলা কল্পবিজ্ঞানকে নতুন পথ দেখানো সেই মানুষটাকে নিয়েই আমাদের নতুন সংখ্যা। সাথে এলো আমাদের নতুন সাইট। আপনাদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক…Read More
পাঁচটি সংখ্যা প্রকাশের পরে আমরা বুঝতে পারছিলাম, প্রথম ওয়েব সাইটটি এত তথ্যের ভার বহন করার উপযুক্ত নয়। তাই তৈরি করা হল নতুন ওয়ার্ডপ্রেসের সাইট। এই সাইটটিতেই এখন কল্পবিশ্বের সমস্ত সংখ্যা প্রকাশ পায়। www.kalpabiswa.in
এসে গেল, কল্পবিশ্ব পঞ্চম সংখ্যা (দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যা)। এবারে এই জনপ্রিয় ওয়েবম্যাগের থিম – জাপানী কল্পবিজ্ঞান। আমরা টিভিতে ফ্লাইং রোবট, গডজিলা দেখে আর মাঙ্গা কমিকস পড়ে বড় হওয়া জেনারেশন জাপানী কল্পবিজ্ঞান সাহিত্যের সাথে ভীষণ রকম ভাবে কম পরিচিত। আসলে ইংরিজি সাহিত্যের কল্যানে পশ্চিম থেকে পুবে তাকাতে আমরা সেই কবেই…Read More
শ্রী রণেন ঘোষের পৃষ্ঠপোষকতায় প্রতিশ্রুতি প্রকাশনী থেকে প্রকাশিত হল কল্পবিশ্বের প্রথম বর্ষ থেকে বাছাই করা লেখার সংকলন। সেরা কল্পবিশ্ব ২০১৬
একটি কল্পবিজ্ঞান অভিযান সকালবেলা ঘুম ভাঙলো মোবাইলের ডাকে। ফোন তুলতেই রনেন বাবুর উত্তেজিত কণ্ঠস্বর, দীপ টাইমস অফ ইন্ডিয়ার ভিতরের পেজ দেখেছ? স্প্যানিশ কল্পবিজ্ঞান লেখক কার্লোস সচওয়ালস্কি কলকাতায় এসেছেন। দেখো ওনার একটা সাক্ষাতকার নেওয়া যায় কিনা! আমি তো আকাশ থেকে পড়লাম। চিনি না জানি না, কোথায় এসে উঠেছেন তাও জানা নেই,…Read More
হেমন্তের বাতাসে ভেসে আসা হাল্কা ঠাণ্ডা আমেজের সাথে উপভোগ করার জন্য বাংলা সাহিত্যের পাঠকবৃন্দকে আমাদের উপহার কল্পবিশ্ব চতুর্থ সংখ্যা। এই সংখ্যায় আমরা বাংলার পাঠকদের সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছি বিশ্ব হরর ও ফ্যান্টাসি সাহিত্যের মহালেখক এইচ পি লাভক্রাফটের সঙ্গে। এই সংখ্যায় রয়েছে লাভক্রাফটের জীবন ও কাজ নিয়ে প্রচ্ছদ কাহিনী, ওনার…Read More
আজ ১৬ নভেম্বর। ঠিক একবছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল কল্পবিশ্বের এই ফেসবুক পেজ। পত্রিকার যাত্রা শুরুর বর্ষপূর্তি হল। সত্যজিতের ভাষায় ‘ভরসাফুর্তি’ও বটে। কেননা, এই একবছরে অনেক অনেক মানুষের সমর্থন আর ভালোবাসা আমাদের ঋদ্ধ করেছে, অনুপ্রেরণা যুগিয়েছে। চার নম্বর সংখ্যা প্রকাশিত হওয়ার প্রাক মুহূর্তে তাই একবার পিছনে ফিরে তাকানো। বাংলা…Read More
আজ টিম কল্পবিশ্ব পৌঁছে গিয়েছিল বাংলা সাহিত্যের মহীরুহ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়ি। মুখোমুখি কথা হল কল্পবিজ্ঞান নিয়ে। নিজের লেখা নিয়ে বলতে বলতে প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে তিনি ছুঁয়ে গেলেন ভূত, ভবিষ্যৎ, অলৌকিকতা পেরিয়ে ঈশ্বর, অনন্তের সীমাহীনতাকে। এই কথোপকথনের পুরোটাই থাকবে কল্পবিশ্বের চতুর্থ সংখ্যায়। “তিনি হেঁটে আসছেন। দু-হাতে বাজারভরতি ব্যাগ। মাথায় টুপি। পরনে…Read More
কল্পবিশ্বের টুইটার অ্যাকাউন্ট তৈরি করা হল। https://twitter.com/KalpabiswaWeb
আপনাদের সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল কল্পবিশ্ব প্রথম বর্ষ, তৃতীয় সংখ্যা । এই সংখ্যায় রয়েছে স্বর্গীয় শ্রী দিলীপ রায়চৌধুরীর হারিয়ে যাওয়া গল্পের পুনর্মুদ্রণ, প্রখ্যাত বিজ্ঞান ও কল্পবিজ্ঞান রচয়িতা শ্রী ক্ষিতীন্দ্রনারায়ন ভট্টাচার্যকে নিয়ে একটি গবেষণা ধর্মী প্রবন্ধ, বিখ্যাত সাহিত্যিক ও প্রকাশক শ্রী রণেন ঘোষের সাথে কল্পবিশ্ব দলের আলাপচারিতার বিবরণ, ভিন্ন…Read More
আজ সকালে আমাদের কল্পবিশ্ব টিম পৌঁছে গেছিলো বাংলা কল্পবিজ্ঞান ও তাত্ত্বিক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের দিকপাল লেখক শ্রী রণেন ঘোষের কাছে। কল্পবিজ্ঞান বিষয়ক আলোচনা ও পুরনো দিনের স্মৃতিচারণে অনেক অজানা তথ্য জানা গেল রণেন বাবুর কাছ থেকে। এই সব অজানা তথ্য আমরা খুব শীঘ্রই কল্পবিশ্বের পাতায় আপনাদের জন্য পরিবেশন করব। ৮০…Read More
এখন আপনাদের হাতের মুঠোয় কল্পবিশ্ব দ্বিতীয় সংখ্যা … শুধুমাত্র একটি ক্লিক এর অপেক্ষায় !! কল্পবিশ্বের পাতায় পাতায় ~বিশেষ আকর্ষণ~ •সায়েন্স ফিকশন – সির্দ্ধাথ ঘোষের কলমে •এক ঝুড়ি কল্পবিজ্ঞান লিমেরিক •কল্পবিজ্ঞানের আড্ডায় – অনীশ দেব ও সৈকত মুখোপাধ্যায়ের মুখোমুখি •দিলীপ রায়চৌধুরী : কল্পবিজ্ঞান সাহিত্যের ক্ষণিকের অতিথি •আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ২ টি…Read More
কল্পবিশ্বের তরফ থেকে আমরা ক’জন জড়ো হয়েছিলাম রাজাবাজার সাইন্স কলেজে প্রফেসর ও সাহিত্যিক শ্রী অনীশ দেবের ঘরে। অনীশবাবুর সঙ্গে পেয়ে গেলাম সাহিত্যিক শ্রী সৈকত মুখোপাধ্যায়কে। তারপরের তিন ঘন্টা চলল কল্পবিজ্ঞান চর্চা, কল্পবিজ্ঞানের ইতিহাস থেকে শুরু করে আশ্চর্য পত্রিকা, অদ্রীশ বর্ধন, সিদ্ধার্থ ঘোষ থেকে আজকের কল্পবিজ্ঞান- কিছুই বাদ গেল না। আর…Read More
কাউন্ট ডাউন শেষ। দশ, নয়, আট… করে করে অবশেষে দুই, এক, শূন্য!!!!! কল্পনার স্পেসশিপ ভেসে এল সকলের সামনে। বাংলার প্রথম কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি আন্তর্জাল পত্রিকা ‘কল্পবিশ্ব’-এর দরজা খুলে যাচ্ছে আপনাদের জন্য। আসুন, গড়ে তুলি নতুন এক কল্পনার পৃথিবী!!!! https://kalpabiswa.in/issue/issue1/
কল্পবিশ্বের প্রথম সংখ্যার সব প্রস্তুতি যখন সারা, তখন আচমকাই প্ল্যান করা হল এর উদ্বোধন করবেন বর্ষীয়ান সাহিত্যিক অদ্রীশ বর্ধন। ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকার সম্পাদক তার আঙুল ছুঁয়ে কল্পবিশ্বের সূচনা করবেন। যেমন ভাবা তেমন কাজ। আমরা গিয়ে হাজির হলাম তাঁর বাড়ি। ৮৪ বছরের যুবক আমাদের আবদার মেটালেন হাসিমুখে। অনেক শুভ কামনা…Read More
কল্পবিশ্বের প্রথম ওয়েবসাইটটি ছিল সম্পূর্ণভাবে প্রসেঞ্জিত দাসগুপ্তের তৈরি। বর্তমানে এই সাইটটি বাতিল করা হয়েছে। https://kalpabiswa.in/kalpa-archive/
কল্পবিশ্ব ওয়েব ম্যাগাজিন তৈরির প্রথম ধাপ ছিল, ফেসবুকে একটি পেজ তৈরি করা যাতে সবাই এই উদ্যোগের কথা জানতে পারে। https://www.facebook.com/kalpabiswa/
কল্পবিজ্ঞান নিয়ে কথা বলতে গেলে সবাই প্রথমে যে ভুলটা করে, সেটা হল এই বিষয়গুলিকে কেবল ‘শিশু-কিশোরের উপযোগী’ বলে চিহ্নিত করে দেওয়া, যা চূড়ান্ত ভুল সিদ্ধান্ত। সারা পৃথিবী জুড়েই এই জঁরটিকে নিয়ে যে সমস্ত কাজ হয়েছে, আজও হয়ে চলেছে, তা রীতিমতো বহুস্তরীয় ও সিরিয়াস। আইজ্যাক আসিমভ, আর্থার সি ক্লার্ক, রে ব্র্যাডবেরি,…Read More

















