Tuesday, September 15, 2026

একাদশ বর্ষ প্রথম সংখ্যা – স্পেকুলেটিভ অ্যাডভেঞ্চার সংখ্যাঃ প্রচ্ছদ

একাদশ বর্ষ প্রথম সংখ্যা – স্পেকুলেটিভ অ্যাডভেঞ্চার সংখ্যাঃ প্রচ্ছদ

অসামান্য প্রচ্ছদটি এঁকে সংখ্যাটিকে সর্বাঙ্গসুন্দর করে তুলেছেন শ্রী উজ্জ্বল ঘোষ। প্রকাশ তারিখ - ১৩ই সেপ্টেম্বর, ২০২৬

কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি অনুবাদ, মৌলিক গল্প, উপন্যাস ও প্রবন্ধের সমাহার

নীরব মহাকাশ
অসীম শূন্য মহাকাশে জ্বলছে কোটি কোটি নক্ষত্র। আজ নয়, কোটি কোটি বছর আগে থেকেই এমনভাবে আকাশ জুড়ে মিটমিট করছে তারা। হয়তো জ্বলবে আরও কোটি কোটি বছর। সে অসীম মহাকাশের এককোণে, একটা সর্পিল গ্যালাক্সির একটা সর্পিল বাহুতে
খ-অখ-নখ্
“আমরা খ। খ-এ আমাদের বাস…”
“উঁহুঁ উঁহুঁ, পালক, তা কী করে হয়, খ-এ তো আর আমরা বাস করি না, বাস তো করি রাশেভের পাথরে, মাটিতে।”
“বললেই হল, তুমি যে গতকাল নরথ ডোবা অবধি খ-তেই চরে বেড়াচ্ছিলে, তার বেলা?”
“আহা, সে তো
অতিপ্রাকৃত অ্যাডভেঞ্চার ও রোড ন্যারেটিভ: ‘Supernatural’-এর সাংস্কৃতিক বিশ্লেষণ
Supernatural সমকালীন জনপ্রিয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অতিপ্রাকৃত টেলিভিশন সিরিজ়, যার কেন্দ্রে রয়েছে দুই ভাই—Sam Winchester এবং Dean Winchester—এর
বিশ্বসাহিত্যে অ্যাডভেঞ্চার!
সব চেয়ে আগে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। ‘অ্যাডভেঞ্চার’—এই শব্দটা পড়ামাত্র কি আপনার রক্তচলাচল দ্রুততর হয়ে উঠেছে?
আপনি কি এমন কোনো জায়গার কথা ভাবছেন, যার সম্বন্ধে অনেক কিছু লেখা হয়েছে কয়েকশো
এ মার্শিয়ান ওডিসি
জারভিস যতটা পারল, হাত-পা ছড়িয়ে বেশ আরাম করে গা-টা এলিয়ে দিল। এরিস মহাকাশযানের একটি ঘুপচি বসার ঘর এটি, খুব বেশি জায়গা নেই আরাম করার।
“এখানে বেশ নিশ্বাস নেওয়া যাচ্ছে,” বেশ খুশি মনে হল তাকে, “বাইরে বাতাস
মৃতপ্রায় পৃথিবীর মিথ্যুক কথক
বই: The Book of the New Sun Vol 1: Shadow & Claw
লেখক: Gene Wolfe
প্রকাশনা: Orion Publishing Group (SF Masterworks)
মূল্য: £14.99
সুদূর ভবিষ্যৎ। সূর্যের পাণ্ডুর কিন্তু রক্তিম আলো।
হরণ
চোখ খুলেছি, অনেকক্ষণ হয়ে গেছে। শরীরে সাড় ফিরে আসার পর হাতের ভরে আস্তে আস্তে উঠে বসেছি, তারপর উঠে দাঁড়িয়েছি, সে-ও না হোক পনেরো মিনিট হবে! এতক্ষণে চোখ সয়ে গেছে অন্ধকারে।
যদিও পুরোপুরি অন্ধকার বলা ঠিক না। একটা সবুজ

আশি নব্বইয়ের দশক। তখনও দুনিয়াটা এইভাবে কমপিউটার আর মুঠোফোনের দখলে চলে যায়নি। গ্রীষ্মের ছুটির দুপুরে বই খুলে বসে হারিয়ে যাওয়া যেত যখের ধনের সন্ধানে, অথবা রোবার দ্য কনকারারের আকাশযানে। উত্তর মেরু থেকে মঙ্গলগ্রহের দূরত্ব ছিল খাট থেকে বইয়ের আলমারির। কখনও সখনও টিভিতে ছুটির অনুষ্ঠানে দেশ-বিদেশের অ্যাডভেঞ্চার সিনেমা বা বাবা-মা-এর সঙ্গে পার্ক স্ট্রিটে [আরো পড়ুন]

Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা

কল্পবিশ্বের নতুন বইগুলি কিনুন

কল্পবিশ্বের নতুন বইগুলি কিনুন

নীরব মহাকাশ

অসীম শূন্য মহাকাশে জ্বলছে কোটি কোটি নক্ষত্র। আজ নয়, কোটি কোটি বছর আগে থেকেই এমনভাবে আকাশ জুড়ে মিটমিট করছে তারা। হয়তো জ্বলবে আরও কোটি কোটি বছর। সে অসীম মহাকাশের এককোণে, একটা সর্পিল গ্যালাক্সির একটা সর্পিল বাহুতে অবস্থিত এক নক্ষত্রের গ্রহজগতে এই কাহিনির শুরু। সে নক্ষত্রের চারদিকে পরিভ্রমণরত চতুর্থ ও পঞ্চম গ্রহের কক্ষপথের মাঝে যে বিরাট [আরো পড়ুন]

Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা, কৃশানু নস্কর

জোয়ারের স্মৃতি

অধ্যায় ১: আলোর ভাষা

রাত্রি যখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের করিডরগুলোকে ধীরে ধীরে গিলে ফেলছিল, তখন অদিতি রায়চৌধুরীর ল্যাবে একমাত্র আলোর উৎস ছিল তার মাইক্রোস্কোপের নীলাভ ‘এলইডি’ এবং একটি কাচের ‘বিকার’-এ আটকে-রাখা কয়েক লক্ষ ক্ষুদ্র প্রাণীর নিজস্ব দীপ্তি। ‘ডাইনোফ্ল্যাজেলেট’—এককোশী সামুদ্রিক শৈবাল, যারা স্পর্শ পেলেই জ্বলে ওঠে। [আরো পড়ুন]

Tags: অরিৎ চক্রবর্তী, একাদশ বর্ষ প্রথম সংখ্যা

খ-অখ-নখ্

“আমরা খ। খ-এ আমাদের বাস…”

“উঁহুঁ উঁহুঁ, পালক, তা কী করে হয়, খ-এ তো আর আমরা বাস করি না, বাস তো করি রাশেভের পাথরে, মাটিতে।”

“বললেই হল, তুমি যে গতকাল নরথ ডোবা অবধি খ-তেই চরে বেড়াচ্ছিলে, তার বেলা?”

“আহা, সে তো আমি বাচ্চাগুলোকে প্র্যাকটিস করাচ্ছিলাম, আজ বাদে কাল খ-এলা, দেশ-বিদেশ থেকে খ আসবে, কত বড়ো বড়ো অখ আসবে…”

“হ, আসবে, আর এদের বুঝি আপ্যায়ন করতে হবে না, [আরো পড়ুন]

Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা, সো ঘো
Read more →

অতিপ্রাকৃত অ্যাডভেঞ্চার ও রোড ন্যারেটিভ: ‘Supernatural’-এর সাংস্কৃতিক বিশ্লেষণ

Supernatural সমকালীন জনপ্রিয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অতিপ্রাকৃত টেলিভিশন সিরিজ়, যার কেন্দ্রে রয়েছে দুই ভাই—Sam Winchester এবং Dean Winchester—এর দীর্ঘ ও বহুমাত্রিক অ্যাডভেঞ্চার। সিরিজ়টি ২০০৫ সালে শুরু হয়ে পনেরোটি সিজ়্‌ন জুড়ে বিস্তৃত হয়েছে এবং অতিপ্রাকৃত ভৌতিক আখ্যান, রোড-অ্যাডভেঞ্চার কাঠামো, পারিবারিক সম্পর্ক এবং নৈতিক সংকটের সমন্বয়ে একটি জটিল বর্ণনাভঙ্গি [আরো পড়ুন]

Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা, প্রিয়াংকা মিত্র

বিশ্বসাহিত্যে অ্যাডভেঞ্চার!

সব চেয়ে আগে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। ‘অ্যাডভেঞ্চার’—এই শব্দটা পড়ামাত্র কি আপনার রক্তচলাচল দ্রুততর হয়ে উঠেছে?

আপনি কি এমন কোনো জায়গার কথা ভাবছেন, যার সম্বন্ধে অনেক কিছু লেখা হয়েছে কয়েকশো বছর ধরে, যার সন্ধানে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছেন অনেক অভিযাত্রী, অথচ আজও যা রয়ে গেছে তথাকথিত সভ্য পৃথিবীর নাগালের বাইরে?

‘চাঁদের পাহাড়’, ‘হিরেমানিক [আরো পড়ুন]

Tags: ঋজু গাঙ্গুলি, একাদশ বর্ষ প্রথম সংখ্যা

Subscribing to Living

[Episode Name: Common People
Series Name: Black Mirror (Season 7 Episode 1)
Available on: Netflix]

(Spoilers)

In the age of RAGING consumerism, when you see more advertisements than you see human faces, imagine what may happen if you find a way to feed ads to people directly through human interactions. This episode of the famous British anthology television series explores that scenario in the most terrifying way possible.

When Amanda, a teacher, is diagnosed with a brain tumor, her husband Mike is willing to make almost any sacrifice to bring her back to normal life. At this moment, a tech startup called ‘Rivermind’ offers a free surgery that will replace the damaged tissues in Amanda’s brain with synthetic tissues backed up by their servers. But there is a subscription cost of $300 every month and a lot of other constraints (for example, the geographical area is limited where this will work). Desperate, Mike signs up for it. Amanda recovers.

[আরো পড়ুন]

Tags: Mohona Debroy, একাদশ বর্ষ প্রথম সংখ্যা, মোহনা দেবরায়
Read more →

পাঠ প্রতিক্রিয়া: বিজ্ঞাননির্ভর অ্যাডভেঞ্চার সমগ্র ১ (সেজান মাহমুদ)

🖌️ প্রচ্ছদ: উজ্জ্বল ঘোষ

🖨️ প্রকাশক: কল্পবিশ্ব পাবলিকেশনস

📄 পৃষ্ঠা: ১৯২

💰 মুদ্রিত মূল্য: ₹৩৫০/- (হার্ডবাউন্ড)

🍂 বিষয়বস্তু:

মার্কিন প্রবাসী সেজান মাহমুদ বর্তমান যুগের বাংলা সাহিত্যে এক জনপ্রিয় নাম, যিনি তাঁর লেখার মাধ্যমে ছোটোবড়ো সব বয়সি পাঠকের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখার পাশাপাশি বিজ্ঞাননির্ভর [আরো পড়ুন]

Tags: অনির্বাণ ঘোষ (দীপ), একাদশ বর্ষ প্রথম সংখ্যা
Read more →

মৃতপ্রায় পৃথিবীর মিথ্যুক কথক

বই: The Book of the New Sun Vol 1: Shadow & Claw

লেখক: Gene Wolfe

প্রকাশনা: Orion Publishing Group (SF Masterworks)

মূল্য: £14.99

সুদূর ভবিষ্যৎ। সূর্যের পাণ্ডুর কিন্তু রক্তিম আলো। জরাগ্রস্ত পৃথিবী। ম্যাজিক আর বিজ্ঞানের সহাবস্থান। জ্যাক ভেন্সের ‘ডায়িং আর্থ’ (‘মৃতপ্রায় পৃথিবী’) জনরায় এই চারটে জিনিস থাকবেই থাকবে।

এখানে সত্যিটা বলি: জ্যাক ভেন্সের ‘ডায়িং আর্থ’ উপন্যাসগুলোর একটাও আমার পড়া হয়নি। সত্যি [আরো পড়ুন]

Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা, তৃণময় দাস
Read more →

উচ্চতা

ব্লু রেন কাফেতে আমি প্রায়ই আসি, ঠিক এই সময়। সাড়ে চারটে-পাঁচটার মধ্যে রেলিং-ঘেঁষা এই টেবিলটা দখল করে বসে পড়ি, লিয়ানাকে ডেকে বলি ‘দি ইউজ়ুয়াল’। তবে আজকের ব্যাপারটা আলাদা। অন্যদিন ক্যাবলার মতো তাকিয়ে থাকি, লালচে ধূসর আকাশের দিকে, লম্বা লম্বা বাড়ির দিকে, উদ্দেশ্যহীন এয়ার ট্রাফিকের দিকে। আজ রীতিমতো ভাবতে হচ্ছে। আমি ভাবুক নই, ইমোশন-টিমোশন [আরো পড়ুন]

Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা, সাগ্নিক কোলে

ড্রাগনের চোখ

চাঁদনি রাতে এই বরফ-ঢাকা উপত্যকাটা পৃথিবীর অংশ বলে মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে, এ যেন কোনো এক রহস্যময় স্বপ্নপুরী।

অনির্বাণ হাঁটা থামাল। তারপর ধীরে ধীরে চোখের নাইট-ভিশন গগল্‌স খুলে নিল। জ্যোৎস্নার আলো বরফে প্রতিফলিত হয়ে যে উজ্জ্বলতা সৃষ্টি করেছে, তাতে খালি চোখেই সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে।

টিবেটান হাইল্যান্ডসের এই অঞ্চলে বাতাস খুব [আরো পড়ুন]

Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা, স্বর্ণদীপ রায়

গহ্বরের ঘড়ি

(দ্য সিগন্যাল)

১৯৬৮ সালের ২২ মে।

উত্তর আটলান্টিক মহাসাগরের অন্ধকারের বুক চিরে ধীর গতিতে এগিয়ে চলেছে আমেরিকান নৌবাহিনীর গর্ব ‘ইউএসএস স্করপিয়ন’। সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েকশো ফুট নীচে, যেখানে সূর্যের শেষ আলোকবিন্দুটিও পৌঁছোনোর সাহস করে না, সেখানে ইস্পাতের তৈরি এই দানবটি যেন সাক্ষাৎ এক শিকারি।

সাবমেরিনের ভেতরটা অদ্ভুতভাবে গুমোট আর যান্ত্রিক [আরো পড়ুন]

Tags: অরিজিৎ দেবনাথ, একাদশ বর্ষ প্রথম সংখ্যা

প্রোথিত

ল্যান্ডিং প্যাড থেকে নামতে নামতে ডক্টর সমীর আগাসে লক্ষ করলেন, গবেষণা ঘাঁটিটা স্বাভাবিকের চেয়ে ঢের বেশি নিস্তব্ধ। বায়োডোমের বাইরে একটানা হাওয়া বইছে। দিগন্তরেখায় অস্পষ্ট দেখা যাচ্ছে সেই খাড়া কাঠামোগুলো—সারি সারি ফ্যাকাশে মিনার, যেন কোনো প্রাচীন সভ্যতার কঙ্কালসার ধ্বংসাবশেষ। তানিয়া জায়গাটাকে চিহ্নিত করেছিল ‘মনোলিথ জ়োন’ নামে।

তিনি [আরো পড়ুন]

Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা, সায়ন দাস

দ্য লস্ট পেইন্টিং

সাল ২২৩০। মেট্রোপলিসের হৃৎপিণ্ডে ‘মেমোরি কর্প’-এর আকাশচুম্বী ভবনটার সামনে দাঁড়িয়ে মিয়াকোর জন্য অপেক্ষা করছিল থিয়া। নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই সে পৌঁছে গেছে, কিন্তু তারপর দশ মিনিট পেরিয়ে গেলেক মিয়াকোর কোনো পাত্তা নেই।

সময় কাটানোর জন্য চত্বরের বিশাল হলোগ্রাফিক বিলবোর্ডগুলোর দিকে নজর দিল থিয়া। চটকদার সব বিজ্ঞাপনে ঠাসা সেগুলো। বেশির ভাগই মেমোরি ট্রাভেল সংক্রান্ত।

[আরো পড়ুন]

Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা, শিমুল মন্ডল

হরণ

চোখ খুলেছি, অনেকক্ষণ হয়ে গেছে। শরীরে সাড় ফিরে আসার পর হাতের ভরে আস্তে আস্তে উঠে বসেছি, তারপর উঠে দাঁড়িয়েছি, সে-ও না হোক পনেরো মিনিট হবে! এতক্ষণে চোখ সয়ে গেছে অন্ধকারে।

যদিও পুরোপুরি অন্ধকার বলা ঠিক না। একটা সবুজ আলোর মৃদু আভা লেগে আছে বাতাসে। আলোটার কোনো উৎস এখনও অবধি চোখে পড়েনি। হয়তো এ গ্রহের বাতাসটাই অমন, আলোর আভায় ভরা। হ্যাঁ, হাতে লাগানো [আরো পড়ুন]

Tags: অনুষ্টুপ শেঠ, একাদশ বর্ষ প্রথম সংখ্যা

ঊর্ধ্বসীমা

গভীরতার মধ্যে একটা অনাবিল সৌন্দর্য রয়েছে। অন্তত আমি বরাবর তেমনটাই ভেবে এসেছি। আর ভাবব না-ই-বা কেন? সব সুন্দর জিনিসেরই যত গভীরে যাওয়া যায়, ততই তার সৌন্দর্য মুগ্ধ করে। আর সত্যি কথা বলতে, আমার জীবনের একটা বড়ো অংশ—আমার পড়াশোনা, আমার কাজ—একরকম এই গভীরতা নিয়েই। কিন্তু এখন, এই মুহূর্তে?—আমি ততটা নিশ্চিত নই।

এত গভীরে আমি আগে কখনও আসিনি। [আরো পড়ুন]

Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা, প্রতীক বসু

পিছাবনি

ক্যু সতেরো নম্বর হাঁচিটা দিয়ে ডেস্কের উপর একটা থাবড়া মারল। চোখ জ্বালা করছে, নাক দিয়ে জল পড়ছে। ল্যাবের মধ্যে ভাইরাল আউটব্রেক হয়েছে নির্ঘাত। আবুদ তো স্ট্যাটাস দিয়ে রেখেইছে ওয়ার্কিং ফ্রম কমোড। কী ঘেন্নার কথা! মোটের উপর সিস্টেম ল্যাবের হেল্‌থ ইন্টিগ্রিটি প্রোটোকলের অ্যাইসি কি ত্যাইসি হয়ে গিয়েছে।

খুবই স্ট্রেঞ্জ ব্যাপার! রেগুলার [আরো পড়ুন]

Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা, পারমিতা বন্দ্যোপাধ্যায়

এক অভূতপূর্ব ভৌত কিংবা ভৌতিক অভিযান

(মূল গল্প: An Uncommon Sort Of Spectre by Edward Page Mitchell)

এডওয়ার্ড পেজ মিচেল (জন্ম: ১৮৫২—মৃত্যু: ১৯২৭)-এর ১৮৭৯ সালে লেখা এই গল্প এক অভূতপূর্ব অভিযানের কাহিনি। তবে সেই অভিযান কোনো দুর্গম পর্বতশীর্ষে, মহাসমুদ্রের অতল গভীরে বা মহাকাশের অজানা প্রান্তের অভিযান নয়, এই অভিযানে যাত্রা চতুর্থ মাত্রায়। পাঠক বিচার করবেন সেই অভিযান ভৌত না ভৌতিক।

তবে এই গল্পের পেছনেও আছে [আরো পড়ুন]

Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা, এডওয়ার্ড পেজ মিচেল, রুদ্র দেব বর্মন
Read more →

এ মার্শিয়ান ওডিসি

জারভিস যতটা পারল, হাত-পা ছড়িয়ে বেশ আরাম করে গা-টা এলিয়ে দিল। এরিস মহাকাশযানের একটি ঘুপচি বসার ঘর এটি, খুব বেশি জায়গা নেই আরাম করার।

“এখানে বেশ নিশ্বাস নেওয়া যাচ্ছে,” বেশ খুশি মনে হল তাকে, “বাইরে বাতাস এত পাতলা! সেই তুলনায় ভেতরের বাতাস মনে হচ্ছে এক বাটি ঘন সুপ!” পোর্টহোলের কাচের ওপারে থাকা মঙ্গল গ্রহের সমতলভূমির দিকে মাথা নাড়িয়ে ইঙ্গিত করল [আরো পড়ুন]

Tags: একাদশ বর্ষ প্রথম সংখ্যা, রাকেশকুমার দাস, স্ট্যানলি জি. ওয়েনবাম
Read more →

error: Content is protected !!
Verified by MonsterInsights